Logo

কুমিল্লায় আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৭
কুমিল্লায় আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি কামরুজ্জামান সোহেলকে (৪৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে শিশুটি সোহেলের দোকানে গেলে তাকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখানো হয়। এরপর দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে কান্না করতে থাকে। তখন তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। তবে সেখান থেকে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD