Logo

স্ত্রীর অবৈধ সম্পদে সহযোগিতা, সাবেক এমপির বিরুদ্ধে চার্জশিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৭:৫০
স্ত্রীর অবৈধ সম্পদে সহযোগিতা, সাবেক এমপির বিরুদ্ধে চার্জশিট
ছবি: সংগৃহীত

প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, এ ঘটনায় ২০২৫ সালের ১৬ জানুয়ারি মামলা করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মামলায় শারমিন গোলন্দাজকে প্রধান আসামি এবং ফাহমী গোলন্দাজকে সহযোগী আসামি করা হয়েছে। তদন্তে শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও উঠে এসেছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার কারণে ফাহমী গোলন্দাজকে মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তাদের নামে দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি মামলার চার্জশিট সোমবার অনুমোদন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD