Logo

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ২৪:২৭
বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি

বিজ্ঞাপন

=তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের বাধা কোথায় বিএনপির সঙ্গে আলোচনা করে তার সুরাহা করা যেতে পারে- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্যটি তার নিতান্তই ব্যক্তিগত।

বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সংলাপটি আমির হোসেন আমুর বক্তব্যটি তার ব্যক্তিগত। এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তারা নির্বাচনের রেফারি। তারা যদি সংলাপে ডাকে আমরা যাবো। আমার যেতে না নেই।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD