Logo

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০৩:৩২
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল
ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে সরকার এখন তাকে মেরে মেরে ফেলা প্ররোচনা করছে সরকার

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তিনি গণমাধ্যমকে এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে সরকার। এখন তাকে মেরে মেরে ফেলা প্ররোচনা করছে সরকার।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এতটাই বেশি খারাপ যে কোনো মুহুর্তে যে কোনও কিছু হয়ে যেতে পারে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া উচিৎ বলে আমি মনে করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সরকার খালেদা জিয়ার মৃত্যু চায়। তাই তারা অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না। তাকে বিদেশে নিয়ে সঠিক চিকিৎসা দিলে অবস্থার উন্নতি হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD