Logo

আজ রাজধানীর যেসব সড়কে আওয়ামী লীগ-বিএনপির পদযাত্রা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২০:৩৭
আজ রাজধানীর যেসব সড়কে আওয়ামী লীগ-বিএনপির পদযাত্রা
ছবি: সংগৃহীত

পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় আজ বুধবারও (১৯ জুলাই) পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

বিএনপির পদযাত্রা শুরু হবে সকাল সাড়ে দশটায় উত্তরার আবদুল্লাহপুর থেকে; যাবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এদিন বিএনপির সমমনা দল ও জোটগুলোরও কর্মসূচি রয়েছে রাজধানীতে। এর মধ্যে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব সামনে কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা দুপুর ১২টায়। একই জায়গা থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে ১২–দলীয় জোট। বেলা তিনটায় গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে। এলডিপির পদযাত্রা বেলা তিনটায় কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় কার্যালয় থেকে। লেবার পার্টির পদযাত্রা সকাল ১১টায় পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে। শাহবাগ থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদ। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি সকাল ১১টায় পুরানা পল্টন মোড় থেকে।

 

বিজ্ঞাপন

এদিকেএদিন বিকেলে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সমাবেশের পর শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা শুরু হবে বিকেল তিনটায়; যাবে মহাখালী পর্যন্ত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD