Logo

এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৩, ০২:০০
এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগরের পর এবার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। 

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “উনার (মির্জা আব্বাস) শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে এবং নিয়মিত হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন। তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD