Logo

ঈমান ও আমল নিয়ে মরতে চান মতিয়া চৌধুরী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫০
ঈমান ও আমল নিয়ে মরতে চান মতিয়া চৌধুরী
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ সেপ্টেম্বর) শেরপুরের নকলা উপজেলা মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী,  আজীবন স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছি। মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমলের সঙ্গে সেবা দিব। ঈমান ও আমল নিয়ে মরতে চাই। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) শেরপুরের নকলা উপজেলা মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

মতিয়া চৌধুরী বলেন, ‘রাজনীতি ও জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি। ভবিষ্যতে আরও সেবা করতে চাই। আপনারা সবাই দোয়া করবেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD