Logo

৪৮ ঘণ্টা হরতালের ডাক দিল জামায়াত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩, ০৪:৫০
৪৮ ঘণ্টা হরতালের ডাক দিল জামায়াত
ছবি: সংগৃহীত

(১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধীদল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েসি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD