Logo

বিএনপির ১২ নেতা বহিষ্কার

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ২৩:২৬
বিএনপির ১২ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বহিষ্কৃত ১২ নেতা হলেন- বোয়ালমারী উপজেলা শাখা বিএনপির প্রচার সম্পাদক এস এম বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হাছান, সদস্য স্বপন ব্ৰহ্ম, বোয়ালমারী উপজেলা জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক, ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান।  

বিজ্ঞাপন

মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান। আলফাডাঙ্গা উপজেলার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন-পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD