Logo

রাজধানীতে বিজয় র‍্যালির অনুমতি পেল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ০১:০৫
রাজধানীতে বিজয় র‍্যালির অনুমতি পেল বিএনপি
ছবি: সংগৃহীত

রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানিয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার  (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সকালে মহান বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি নেতারা। সেখান থেকে ফিরে বিজয় র‌্যালিতে অংশ নেবেন তারা। 

বিজ্ঞাপন

এদিন দুপুর একটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD