Logo

কারামুক্ত হলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ০৩:০৯
কারামুক্ত হলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

দীর্ঘ ১ বছর ২ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১১ মার্চ) সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD