Logo

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০৩:৪২
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

রবিবার (২৩ জুন) তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর চিকিৎসক দলের সদস্য

বিজ্ঞাপন

হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২৩ জুন) তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ বলেছিলেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না।

বিজ্ঞাপন

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধী নেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা রোববার তার হৃদযন্ত্রে পেসমেকার বসায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD