Logo

‘মূল কারণ না খুঁজে মূল্যবৃদ্ধি করে সমস্যা সমাধান করতে চায় সরকার’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ২৪:০৭
‘মূল কারণ না খুঁজে মূল্যবৃদ্ধি করে সমস্যা সমাধান করতে চায় সরকার’
ছবি: সংগৃহীত

সমস্যার মূল কারণ অনুসন্ধান না করে সরকার মূল্যবৃদ্ধির মাধ্যমে তা সমাধান করতে চাইছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাজী আতাউর রহমান বলেন, অধিকাংশ সমস্যাই অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির কারণে সৃষ্টি হচ্ছে। কিন্তু এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার মূল্যবৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

তিনি বলেন, “এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে দাবি জানাচ্ছে, জনগণের পকেট কাটা বন্ধ করুন, অসাধু চক্রকে লালন না করে কঠোর ব্যবস্থা নিন।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD