Logo

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৫:৫৯
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত
ছবি: সংগৃহীত

সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই কারণে অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কালচার তারা লালন করেন না বলে আমিরে জামায়াত আশ্বস্ত করেছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে সব জনস্বার্থবিরোধী কাজে আমরা প্রতিবাদ করব এবং তাদের ভুল আমরা ধরিয়ে দেবো। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তার প্রতিবাদ করা, সমালোচনা করা, প্রয়োজন হলে প্রতিরোধ করা, এ ভূমিকা বিরোধী দল গঠনমূলকভাবে পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD