Logo

এখনও হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৪, ০৬:০৩
এখনও হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া এখনও হাসপাতালে সিসিইউ-সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে চিকিৎসক জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সপ্তাহখানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এর আগে হাসপাতালে ১০ দিন  চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুলাই) গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। তবে সোমবার (৮ জুলাই) ভোররাতে আবারও অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD