Logo

সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ০৬:০১
সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
ছবি: সংগৃহীত

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

রাজধানীতে বুধবার (৭ আগস্ট) সমাবেশ ডেকেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, “সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD