Logo

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৪, ২২:১২
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না
ছবি: সংগৃহীত

মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাত থেকে তিনি রাজধানীর পিজি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ জানান, মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন।

বিজ্ঞাপন


মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

বিজ্ঞাপন

এদিকে, গেল ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, যার প্রতীক কেটলি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে শেখ হাসিনা সরকারের শাসনামলে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয়। সেসময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে মান্নাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, সেসময় সরকার মান্নাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। ফলে তিনি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেননি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD