Logo

ভূ-রাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন খুবই জরুরি: বিএনপি মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৫, ২৩:০৪
ভূ-রাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন খুবই জরুরি: বিএনপি মহাসচিব
ছবি: সংগৃহীত

র্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূ-রাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

রবিবার (৩০ মার্চ) বেলা ১১টা ৩০মিনিটের দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি। 

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে জাতীয় নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD