ছাত্রদলের চার শাখার নেতাদের সঙ্গে জরুরি সভা আজ বিকেলে

সভায় অংশ নেবেন তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভ নেতা এবং সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
বিজ্ঞাপন
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আজ বিকেলে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করেছে। এ সভায় অংশ নেবেন তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভ নেতা এবং সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সভার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘোষণায় জানানো হয়, আগামী ১৭ আগস্ট বিকেল ৩টায় নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকতে সংশ্লিষ্ট ইউনিট ও দায়িত্বপ্রাপ্ত টিমের নেতাদের নির্দিষ্ট সময়ে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এএস








