Logo

পুরো রাষ্ট্র ব্যবস্থাই এখন দখলদারদের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:৫৪
পুরো রাষ্ট্র ব্যবস্থাই এখন দখলদারদের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেড় বছরে সেই ক্ষতি পূরণ হবে, এমনটা ভাবা যাবে না

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে। এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য; যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়েও কথা বলেছেন তারা। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের বলে জানান তিনি।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ কর্তৃক আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মির্জা ফখরুল বলেন, যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, একটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ব্যবস্থা চাই, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই... তখন দেখি সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলো এবং উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেড় বছরে সেই ক্ষতি পূরণ হবে, এমনটা ভাবা যাবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD