এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তারা ঢাকা ত্যাগ করবেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করে জানান, পাঁচ দিনের এই সফরে প্রতিনিধি দল আগামী ৩০ আগস্ট দেশে ফিরবেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি দলে রয়েছেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
বিজ্ঞাপন
সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরএক্স/








