বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিএমপি

রাজধানীর যানজট ও জনদুর্ভোগ এড়াতে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি।
বিজ্ঞাপন
রাজধানীর যানজট ও জনদুর্ভোগ এড়াতে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। পূর্বঘোষিত র্যালির পরিবর্তে তারা স্বেচ্ছাশ্রমে খাল ও নর্দমা পরিষ্কার কার্যক্রম হাতে নেয়। বিএনপির এই উদ্যোগকে ইতিবাচক ও জনবান্ধব বলে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘনবসতিপূর্ণ নগরীতে রাস্তা বন্ধ করে কর্মসূচি আয়োজন করলে রাজধানী কার্যত অচল হয়ে যায় এবং জনদুর্ভোগ বাড়ে। বিএনপির গৃহীত বিকল্প কর্মসূচি একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা রাজনৈতিক কার্যক্রম পালনের ক্ষেত্রে ইতিবাচক চর্চা হিসেবে বিবেচিত হতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যস্ত সড়ক পরিহার করে নগরবাসীর স্বার্থ ও সুবিধা বিবেচনায় গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপির প্রতি ডিএমপি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এর আগে গত ২৩ আগস্ট ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে রাজধানীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। সেখানে রাজনৈতিক কর্মসূচি পালনে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত সেই আহ্বানের প্রতিফলন বলে মনে করছে ডিএমপি।
বিজ্ঞাপন
এএস








