Logo

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির মতবিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০০
ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির মতবিনিময়
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, ভোট পর্যবেক্ষণ কার্যক্রম ও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। বিএনপি নেতারা প্রতিনিধি দলকে জানান— সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেই কেবল একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD