Logo

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১৮:১১
দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে ‘অজ্ঞাত শক্তির নাশকতামূলক ভূমিকা’ থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটা সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশকে অস্থিতিশীল করা এবং ‘হাসিনা বিহীন বাংলাদেশ চলতে পারছে না’— এ বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি এলাকায় “আমরা জিয়া পরিবার” সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী জাহাঙ্গীর আলমের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, সরকারের উচিত হবে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সর্বদা সতর্ক ও জাগ্রত রাখা। 

তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরেও নাশকতাকারীদের দোসর রয়েছে। আমরা বহুবার বলেছি, প্রশাসনের ভিতরেও কিছু লোক আছে যারা এসব ঘটনার সঙ্গে জড়িত। সরকার যদি আগে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী—তাদের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD