Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ১৯:০০
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

দলের নেতৃত্বে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

যমুনায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। আজ সেই অনুযায়ী উনি আমাদের সময় দিয়েছেন। আমরা দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক বিষয় এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করবো।”

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্রমতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে বিএনপি তাদের অবস্থান প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD