Logo

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ২০:২৭
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ, সেই বার্তা জনগণকে দিতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকে, তাহলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, সরকারের মধ্যে যেসব ব্যক্তি দলীয় প্রভাব রাখেন, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। সচিবালয়ে যারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে পরিচিত, তাদেরও সরানো জরুরি।”

মির্জা ফখরুল জানান, পুলিশের নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমে নিরপেক্ষতা নিশ্চিত করাই নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত।

এর আগে সন্ধ্যা ৬টার পর বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল যমুনায় বৈঠকে অংশ নেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন প্রশাসনের ভূমিকা ও সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD