Logo

তারেক রহমানের মধ্যে কোনো হিংসার মনোভাব নেই: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ২১:০৩
তারেক রহমানের মধ্যে কোনো হিংসার মনোভাব নেই: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান। তার মধ্যে কোনো হিংসা বা প্রতিহিংসার মনোভাব নেই।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর পল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান সব সময় দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি বিভেদ নয়, ঐক্য চান। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র গঠনে তিনি কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য আগের সরকার পরিকল্পিতভাবে নানা নির্যাতন চালিয়েছে। এমনকি কারাগারে থাকাকালে তাকে ‘পয়জনিং’ করা হয়েছিল কি না, সেই প্রশ্ন এখনো থেকে গেছে।

আলোচনায় বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান শাসকগোষ্ঠী গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র চালাচ্ছে। কিন্তু জনগণ শক্তি প্রয়োগে নয়, ন্যায়ভিত্তিক নেতৃত্বে বিশ্বাস করে। আইন ও গণতন্ত্রের ভিত্তিতেই দেশ পরিচালিত হওয়া উচিত।

বিজ্ঞাপন

রিজভী অভিযোগ করেন, দেশের চলমান নাশকতার পেছনে সরকারের হাত থাকতে পারে। তার মতে, শেখ হাসিনা সরকারের নির্দেশেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD