Logo

সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৩:২২
সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান । ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

বিজ্ঞাপন

ওমরাহ সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন বলে জানা গেছে। এরপর নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে তিনি ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

বিজ্ঞাপন

তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তার নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবে।

ফজলে এলাহী আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন। এই বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরার সম্ভাবনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রত্যাশা তার স্বাগত জানাতে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD