Logo

চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২০:২০
চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু উত্তোলন করে বা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হেরিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ। শিক্ষক, কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, তারা আমাদের দলের সদস্য হতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি দলের নৈতিকতা ও স্বচ্ছতার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, দল যেন সর্বজনীন হয়, কিন্তু অপরাধী ও দখলদারদের জন্য কোনো সুযোগ রাখা হবে না।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজি সাইদুল আলম বাবুল, জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এবং সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD