আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে র্যালিপূর্ব আলোচনা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ১০ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
অন্যান্য কর্মসূচির মধ্যে ৮ নভেম্বর বিকাল ৪টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া, সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে নেতৃবৃন্দের অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার এবং ১১ নভেম্বর বিকালে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুরূপ কর্মসূচি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে।
বিজ্ঞাপন
গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আইডিইবি’র পক্ষে জানানো হয়-৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট পরিবর্তন করছে, দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনো এতো বেশি ছিল না।
অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করছে। প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হলে বাংলাদেশকে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্রমাগত পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ প্রয়োজন।
বিজ্ঞাপন
আইডিইবি নেতৃবৃন্দ বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ কেবল তার প্রাকৃতিক সম্পদ নয় বরং জনগণের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার উপর নির্ভর করছে। প্রাণবন্ত ও তরুণ জনসংখ্যার সাথে বাংলাদেশের একটা অনন্য সুবিধা বিদ্যমান।
এই সুবিধা কাজে লাগানোর জন্য কেবল জনসংখ্যাগত শক্তিই যথেষ্ট নয়, এর জন্য অবশ্যই জনসংখ্যাকে দক্ষ ও উদ্ভাবনী কর্মীবাহিনীতে রূপান্তর করতে হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণপ্রকৌশল দিবসের এবারের প্রতিপাদ্য দেশের নীতিনির্ধারককে এ বিষয়ে ভাবনা যোগাবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. গোলাম মোহাম্মদ, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. নওশের আহমেদ তামান্না, প্রকৌ. গোলাম কিবরিয়া, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোস্তফা কামাল ও প্রকৌ. শাহাবুদ্দিন সাবু প্রমুখ।








