Logo

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে এক ঘণ্টার আলটিমেটাম

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৫, ২০:৫৯
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে এক ঘণ্টার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেনকে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডিতে দেওয়া এক পোস্টে আলটিমেটাম দেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুনতাসির বলেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে... অ্যাকশন!’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি মুনতাসির মাহমুদকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।

তিনি দলটির কেন্দ্রীয় সংগঠক ছিলেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD