Logo

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন মামুনুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:১০
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন মামুনুল হক
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় ফজর নামাজের পর হাসপাতালে যান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, হাসপাতালে গিয়ে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন মাওলানা মামুনুল হক।

বিজ্ঞাপন

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার উন্নতির জন্য এখনও বিশেষ যত্ন ও চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD