Logo

খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:৪২
খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান এ তথ্য জানান।

তিনি জানান, যদি প্রয়োজনে তার শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়া দরকার হয়, তবে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে। বিদেশের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা হয়েছে, এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, খালেদা জিয়ার চিকিৎসা দেশের অভিজ্ঞ ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে চলছে।

বিজ্ঞাপন

এছাড়া, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

গত শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন, যাতে চিকিৎসার প্রতিটি ধাপ সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD