Logo

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৪:১০
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রবিবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হবে একটি জরুরি সংবাদ সম্মেলন। এতে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, দলের অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা জানানো হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতারা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দলের কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এবং মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সঠিক তথ্য সংগ্রহ ও পরিবেশন নিশ্চিত করা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD