Logo

নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিচ্ছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ২১:২৫
নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিচ্ছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এভার কেয়ার হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন।

তিনি জানান, টেলিফোনের মাধ্যমে নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD