Logo

খালেদা জিয়ার অসুস্থতায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৭:১৬
খালেদা জিয়ার অসুস্থতায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন শরিফ খতম ও সদকা হিসেবে ছাগল জবাই কার্যক্রমের সময় এই মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে রিজভী বলেন, খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটকালে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও অদম্য মনোবল নিয়ে জনগণের পাশে থেকেছেন। কখনো দেশ ত্যাগ করেননি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তির আশায় চারটি ছাগল জবাই করা হয় এবং তা গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD