Logo

আলবদর-রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৯
আলবদর-রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। আজ সেই মানুষরাই আবার ভোটের দাবিতে বড় বড় কথা বলছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: বিতর্কিত প্রার্থী বদলাবে বিএনপি, নিয়েছে নির্বাচনী প্রচারে বড় পরিকল্পনা

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কেউ কেউ ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দিচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ এবং নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ সেই একই মানুষ আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?

আরও পড়ুন: তারেক রহমান দেশে ফেরার সময় থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

মির্জা আব্বাস আওয়ামী লীগের ভূমিকা কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ একটি অসভ্য দল। তাদের জন্য রাজাকাররা ঠিক ছিল। তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল, এবং তারা ধর্ম বিকৃতিকরণের পথ ধরেছে। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় নয়, শুধু মুসলমানের লেবাস বহন করে।

তিনি দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, আমি জনগণকে অনুরোধ করব, এসব মানুষের হাত থেকে বাঁচুন।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD