Logo

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩১
খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
খালেদা জিয়া | ফাইল ছবি

কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) কাতার দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ‘বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে’

দূতাবাস আরও জানায়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার। আগামীকাল শনিবার (০৫ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ মধ্যেই সম্পন্ন হয়েছে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না।

এদিকে, এদিন বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন: দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার (০৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। 

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

জেবি/এমএল
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD