Logo

ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ২০:০৪
ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, সামনের রাজনৈতিক যুদ্ধটি অনেক কঠিন, এবং ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মনোনয়ন নিয়ে কোনো বিরোধ থাকলেও মনে রাখতে হবে, তুমি প্রার্থীর জন্য নয়, তুমি ধানের শীষের জন্য, দলের জন্য। প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল, দেশের উন্নয়ন পরিকল্পনা এবং ধানের শীষ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আন্দোলনের সময় যেমন জনগণকে বোঝাতে হয়েছিল, তেমনি দেশের উন্নয়ন পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দুই মাসের মধ্যে বিএনপির উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়ানো হবে।

উপস্থিত ছাত্রদল নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এটি আজকের অঙ্গীকার। আশা করি তোমরা এটি বাস্তবায়নে সক্ষম হবে।

বিজ্ঞাপন

তারেক রহমান স্মরণ করিয়ে দিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্বের সময় খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে খাল খননের কাজ পুনরায় শুরু করা হবে।

তিনি উল্লেখ করেন, খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নতি নিশ্চিত করা যায়। এই প্রকল্প দেশের কৃষি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD