১৯৮৮ সালের নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছাত্রজীবন ও স্বাধীনতা পরবর্তী রাজনীতির স্মৃতিচারণ করেছেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি জানান, ছাত্রজীবন থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতার পরেও তিনি রুট লেভেল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
মির্জা ফখরুল লিখেছেন, আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম। আমার পরিবার রাজনীতিতে থাকলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে তৈরি করার চেষ্টা করেছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু করেছি রুট লেভেল থেকে।
বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেছেন, ১৯৮৮ সালের ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে তার প্রতীক বা মার্কা ছিল সাইকেল। সরকারি চাকরি ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌরসভার উন্নয়নের জন্য নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন।
বিএনপি মহাসচিব পোস্টে লেখেন, আজ ঠাকুরগাঁও-এর ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সেই দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে। আল্লাহর রহমতে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।
বিজ্ঞাপন
শেষে মির্জা ফখরুল ওয়াহিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৮৮ সালের পৌরসভার নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল।








