Logo

দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫১
দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা
দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম | ফাইল ছবি

সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের ওপর দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে মাঠে কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি বিরোধী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ দাবি জানান।

আরও পড়ুন: অন্য কেউ নয়, দুর্নীতি দমনে বড় অবদান রেখেছে বিএনপি: তারেক রহমান

তিনি লিখেছেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগের সঙ্গে সঙ্গে দুদক যেন তাদের বিষয়ে তদন্ত শুরু করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব ও আরিফ তালুকদার। পদত্যাগের সময় সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দলটির সকল অনিয়ম ও দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে ইসি: সারজিস

এছাড়া জানান, মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টাই এনসিপি পরিচালনা করছেন।

সাবেক সমন্বয়করা দাবি করেন, আগামী দিনে রাজনৈতিক কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় রাখতে দুদকের তদন্ত অপরিহার্য। নতুবা আন্দোলনের মাঠ কর্মসূচি তাঁদের দাবির বাস্তবায়নের জন্য অনিবার্য হবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD