Logo

ওসমান হাদির সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি জানাল ইনকিলাব মঞ্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:১২
ওসমান হাদির সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি জানাল ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে করা হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে।

পোস্টে শেষাংশে বলা হয়, হাদি ভাইয়ের জন্য তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসীব করেন।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

এরপর ১৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরে পৌঁছান এবং সেখানে অবতরণের এক ঘণ্টার মধ্যে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD