Logo

অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৮
অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বাসায় প্রবেশ করেন। রাস্তার দুই পাশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগান দিয়ে পরিবেশ মুখরিত করেন।

এর আগে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এই সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হাসপাতালের কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিজ্ঞাপন

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে ঐতিহাসিক ভাষণ দেন তারেক রহমান। ভাষণে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। দেশবাসীর মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন আনন্দের ঢেউ সৃষ্টি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD