Logo

কয়েকজন নেতার পদত্যাগে দলের কোনো প্রভাব পড়বে না: আখতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:০১
কয়েকজন নেতার পদত্যাগে দলের কোনো প্রভাব পড়বে না: আখতার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আলোচনা এখনও চলমান এবং দলীয় কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে জামিন নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, কয়েকজন নেতার পদত্যাগে দলের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। সবকিছুই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

আখতার হোসেন আরও জানান, ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার প্রাথমিক আলোচনা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

বিজ্ঞাপন

এইদিন সকালে আদালতে হাজির হয়ে আখতার হোসেনকে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় জামিন দেয়া হয়। আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মামলাগুলি শাহবাগ থানায় দায়ের করা হয়েছিল। এর ফলে মোট ছয়টি মামলার মধ্যে কিছু মামলা থেকে আখতার হোসেন ইতিমধ্যেই খালাস পেয়েছেন এবং আজ নতুন দুটি মামলায় জামিন পেয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, এনসিপির সঙ্গে আসন সমঝোতা ও জোট নিয়ে আলোচনা অব্যাহত থাকায় দলের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD