Logo

শিগগিরই জুলাই শহীদদের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২১:৫০
শিগগিরই জুলাই শহীদদের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান
তারেক রহমান | ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের পরিকল্পনা করছেন। সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় রেখে এ কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলীয় শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর পাবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতের বিষয়টি দলের পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনের বিষয়ও বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

এদিন তারেক রহমান প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন। তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কার্যালয়ের দুই তলায় নিজের দাপ্তরিক কক্ষে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমবার অফিস করেছেন। নির্বাচনী প্রস্তুতি, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় এবং দেশের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্ব আশা করছে, শিগগিরই তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচি বাস্তবায়িত হলে এটি দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা ও ঐক্যের নতুন সংযোজন হিসেবে কাজ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD