Logo

ভাঙা পা নিয়েও স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় সাভার থেকে এলেন তরিকুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫০
ভাঙা পা নিয়েও স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় সাভার থেকে এলেন তরিকুল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার নিকটবর্তী উপজেলা সাভার থেকে তরিকুল ইসলাম হাজির হয়েছেন। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে তরিকুল জানাজায় অংশ নিতে এসেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে তার সঙ্গে কথা হয়।

তরিকুল জানান, খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছি। এখন জানাজায় অংশ নেব।

বিজ্ঞাপন

তার সঙ্গে কথা বলে জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলে জানান তিনি।

তরিকুল আরও জানান, গতকাল খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন, জানাজায় অংশ নেবেন। সেই ইচ্ছে অনুযায়ী সকালে বের হয়েছেন। সকাল ৯টার পরে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান দশটায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবনের হেঁটে যাচ্ছিলেন তিনি। 

বিজ্ঞাপন

তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তিনি কোথায় যাবেন? স্ক্র্যাচে ভর দিয়ে তার গন্তব্য জাতীয় সংসদ ভবনের সামনে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD