Logo

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮
জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা মনোনয়নপত্র যাচাই করে কোনো ধরনের আইনগত বা কারিগরি ত্রুটি না পাওয়ায় তা বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

এর আগে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে। পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তা জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিভিন্ন আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে।

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট রূপ নিতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD