Logo

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ২০:২৩
দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমাদের চেয়ারপার্সনের পদটি শূন্য রয়েছে। শূন্যতা পূরণের জন্য দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্বে বসানো হবে।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মির্জা ফখরুল।

মহাসচিব আরও জানান, দল বরাবরের মতো এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। মিডিয়ায় নির্বাচনের বিষয়ে যত শঙ্কা প্রকাশ করা হচ্ছে, বিএনপি সেই শঙ্কা করে না। প্রথম দিন থেকেই আমরা স্বাধীন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চেয়েছি।

বিএনপির শীর্ষ নেতারা উল্লেখ করেছেন, আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করা দলটির প্রধান লক্ষ্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD