Logo

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতদের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ২০:৩৫
তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতদের বৈঠক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই বৈঠকগুলোতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিকেল ৪টার দিকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। বৈঠকে তিনি তারেক রহমানের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই বিকেল ৪টা ৫৫ মিনিটে গুলশানের ওই কার্যালয়ে আসেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তিনি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়।

এই বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাণিজ্যিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাব্য দিকগুলো আলোচনায় উঠে আসে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় বৈঠকেই আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD