যারা ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করবে তাদের ছাড় দেওয়া হবে না

আসন্ন নির্বাচনে ভোট কারচুপি বা ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোট চুরি বা নির্বাচনী অনিয়মের সঙ্গে যারা জড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করছে। সেই লক্ষ্য অর্জনে পুরোনো ও ব্যর্থ রাজনৈতিক ধারাকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক সংস্কৃতি বদল জরুরি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে দেশে একদিকে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অন্যদিকে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক খাতের লুটপাট, শেয়ারবাজার ধস এবং অর্থপাচারের মতো ঘটনাও ঘটেছে। এই দুই ধরনের ‘উন্নয়ন’-এর মধ্যে দ্বিতীয়টির পুনরাবৃত্তি আর দেখতে চায় না জনগণ—এমন মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরের বক্তব্যে উঠে আসে জনকল্যাণভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতিও। তিনি বলেন, প্রকৃত উন্নয়ন বলতে তিনি এমন উন্নয়নকে বোঝান, যা দেশের সব মানুষের জীবনমান উন্নত করবে। তার মতে, দেশের প্রায় ১৮ কোটি মানুষের জন্য সমান সুযোগ ও সুশাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটের অধিকার রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন।








